ছেড়ে দেওয়া পদের নথি নিয়ে শিলিগুড়ি লর কুমোরটুলিতে হাজির নান্টু পাল
দি নিউজ লায়নঃ সরকারি প্রকল্পকে হাতিয়ার করে নির্দলের হয়ে নিজের প্রচার, ছেড়ে দেওয়া পদের নথি নিয়ে শিলিগুড়ি লর কুমোরটুলিতে হাজির নান্টু পাল। শিলিগুড়ি বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই এসজেডিয়ে ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। কিন্তু শুক্রবার এসজেডিয়ের নথি নিয়েই কুমোরটুলিতে প্রচারে দেখা গেল তাকে। বেশ কিছুদিন আগে কুমোরটুলীর রাস্তা সংস্করণ,কমিউনিটি শৌচাগার সহ একাধিক উন্নয়ন প্রকল্পে কাজে হাত দেয় এসজেডিয়ে। তবে টেন্ডারে কিছু সমস্যা থাকায় তা পুনরায় টেন্ডার করায় কাজ কিছুটা পিছিয়ে যায়।
নির্বাচনের পরই সেখানে কাজে হাত দেবে এসজেডিয়ে। এর মাঝেই সরকারি নথি নিয়ে কুমোরটুলিতে হাজির হয়ে যান নান্টু পাল। তিনি বলেন এই কাজের উদ্যোগ তার।আর এদিন তা নিয়েই এক প্রকার প্রচারও চালানেন তিনি। সরকারি পদ ছেড়ে দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগীয় নথি কিভাবে তার কাছে থাকে? কিভাবে তিনি সেই নথি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রশ্ন ওঠে এভাবে সরকারি কাজের নথি দেখিয়ে নির্বাচনি বিধি ভঙ্গ করছেন তিনি? যদিও নান্টু বাবু জানান এটা প্রচার নয়, আমি এই কাজটা নিয়েছিলাম এসজেডিয়ের দায়িত্বে থাকাকালীন।
আমি এসজেডিয়ের ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ায় কিভাবে কুমোরটুলির উন্নয়নের কাজ গুলি হবে তা নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ায়। কাজটা আটকে গিয়েছে এমনও বিভ্রান্তি তৈরি হয় মানুষের মধ্যে। তাই বিষয়টি বোঝাতে তাদের কাছে সেই দপ্তরিয় নথি এনে বলি যে কাজ পাশ করে দেওয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে সেই কাজের টেন্ডারে কিছু ত্রুটি ছিল। যার জেরে পুনরায় টেন্ডার প্রক্রিয়ায় যেতে হয়। তবে প্রক্রিয়া শেষপর্যায়ে রয়েছে, নির্বাচন মিটলেই তাদের এলাকা উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে।

Post a Comment